আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১২ ডিসেম্বর) ‘গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শহরের রাজবাড়ি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে গাজীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার সাদত সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, ব্যবসায়ী নেতা মাকসুদুল হক, দেলোয়ার হোসেন বাদল, মজিবুর রহমান স্বপন, সাইফুল ইসলাম, মো: জসিম উদ্দিন ভূঁইয়া, আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে গাজীপুরের সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশ নেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ