আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কুমিল্লা চান্দিনার কামারখোলা খানকায় ওয়াজেদিয়া আতিকিয়ার পরিচালনা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধিঃ

১৭ ফেব্রুয়ারী ২০২৩ রোজ শুক্রবার বাদ আছর কুমিল্লা চান্দিনার কামারখোলা খানকায় ওয়াজেদিয়া আতিকিয়ার নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয় কামারখোলা কেন্দ্রীয় বাবু’স সালাম জামে মসজিদ প্রাঙ্গনে হিসাব বিষয়ক জরুরি সভা শেষে।

উক্ত সভায় সভাপতি হিসাবে ছিলেন কামারখোলা পশ্চিম পাড়া কর্মন্দের বাড়ি মিনারা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব রহুল আমিন। সভায় কামারখোলা গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খানকার হিসাব সংক্রান্ত জরুরি সভায় হিসাবের প্রাথমিক আলোচনা শেষে নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নতুন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ বাবু,সাধারণ সম্পাদক মানিক মেম্বার ও কোষাধ্যক্ষ মো: খোরশেদ আলম, মো: মিজান ভূইয়া ও মো: ফারুক হোসেন নির্বাচিত করা হয়।

এছাড়া এগারো সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: ফরিদ ভূইয়া, যুগ্মসাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো: স্বপন ভূইয়া, দপ্তর সম্পাদক মো সবুজ ভূইয়া, সহ দপ্তর সম্পাদক মো: মালেক( মালু),দাতা ও কার্যকরি সদস্য আলহাজ্ব মো: আ: রব।

উক্ত সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে গ্রামের প্রতিষ্ঠিত জনদের নিয়ে একটি উপদেষ্টা প্যানেল তৈরি করা হয়।

সভার সভাপতি নতুন কমিটি কে স্বাগতম জানিয়ে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভা স্থগিত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ