নিজস্ব প্রতিনিধি :
জনতা ব্যাংক লিমিটেড এর সকল শাখা হতে ‘স্বয়ংক্রিয় চালান’প্রক্রিয়া তাৎক্ষণিক জমা করা যায়। আজই “স্বয়ংক্রিয় চালান” পদ্ধতির সুবিধা গ্রহণ করুন।” এই প্রচারণা কে প্রতিপাদ্য করে কুমিল্লা বিভাগীয় অঞ্চল, জনতা ব্যাংক লিমিটেডের সম্মানিত জিএম মহোদয় এর নেতৃত্বে জন প্রচারের স্বার্থে সড়ক শোভাযাত্রার আয়োজন করেছেন।
জনতা ব্যাংক লিমিটেডের “স্বয়ংক্রিয় চালান” পদ্ধতির সেবা গ্রহণ করার জন প্রচারে সড়ক শোভাযাত্রায় আরো অংশ গ্রহণ করেন জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা নর্থ ও সাউথ জোনের সম্মানিত ডিজিএম মহোদয়বৃন্দ।
কুমিল্লা বিভাগীয় জনতা ব্যাংক লিমিটেডের ৪৩ টি শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপকবৃন্দ অত্র শাখা সমূহের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিদের নিয়ে উক্ত সড়ক শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
সড়ক শোভাযাত্রা শেষে কুমিল্লা বিভাগীয় জনতা ব্যাংক লিমিটেডের জিএম মহোদয় বলেন” জনতা ব্যাংকের স্বয়ংক্রিয় চালান সেবা সত্যিই নতুন মাত্রা যোগ করবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মিশন ২০৪১ বাস্তবায়নে। “
সড়ক শোভাযাত্রাটি কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জনতা ব্যাংক লিমিটেড রিজিওনাল স্টাফ কলেজ,কুমিল্লা চত্তরে এসে শেষ হয়।