আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কুমিল্লায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যাত্রা

নিজস্ব প্রতিবেদক :

প্রথমবারের মত কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেটে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) মোঃ মাহবুবর রহমান।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৭ কুমিল্লার এর পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন,

বিজিবি কুমিল্লার উপ-পরিচালক কর্ণেল মারুফুল আবেদীন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান, বিসিক কুমিল্লার মহাব্যবস্থাপক মুনতাসীর মামুন, কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জামাল আহমেদ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ