কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাবের ২০২২-২৩ রোটাবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। ৩০ জুন (বৃহস্পতিবার) রাত ৯টায় ২০২১-২২ রোটাবর্ষের সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে প্রেসিডেন্ট হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটাঃ মারুফ হোসেন সরকার এবং সেক্রেটারি হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোহাম্মদ রাকিবুল ইসলামকে নির্বাচিত করা হয়।
এবছর ক্লাব ট্রেইনার হিসেবে থাকবেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ মাছুম বিল্লাহ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোছাঃ কুলসুম আক্তার, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ ফজলে রাব্বি এবং একই শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ শাহজালাল।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাইদুল হাসান সিফাত, কোষাধ্যক্ষ হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাকিব মোহাম্মদ আল-আমিন,
ক্লাব সার্ভিস ডিরেক্টর ২০১৮ ১৯ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রোটাঃ মোঃ ইব্রাহিম তালুকদার, জয়েন্ট ক্লাব সার্ভিস ডিরেক্টর হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী রোটাঃ সাবিকুন নাহার ও একই শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রোটাঃ তানহা বিনতে আমানকে নির্বাচিত করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার্থীদের মাঝে দক্ষ নেতৃত্বের চর্চা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন; বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা,
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ণ, বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরন সহ এসব বিষয়ে মানুষকে সচেতন করা, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে।