আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কুবির শেখ হাসিনা হলে পৌঁছে গেল বিএফআইডিসির নতুন ফার্নিচার

কুবি প্রতিনিধি:

উদ্বোধনের কিছুদিন পরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা পেয়েছে নতুন আসবাবপত্র। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসির) এ আসবাবপত্রগুলোর গুনগত মান ভাল হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছে শিক্ষার্থীরা।

প্রশাসনের দাবি এযাবতকাল যত ফার্নিচার এসেছে সেসবের মাঝে সবচেয়ে ভাল ফার্নিচার দিয়েছে এ প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার দপ্তর এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, বিএফআইডিসির রাবার কাঠের এ আসবাবপত্রগুলোর টেকসই হতে পারে প্রায় ২৫-৩০ বছর।

এর আগে কুবিতে এতো মজবুত ও মোটা কাঠের আসবাবপত্র কোনো ঠিকাদারই দেয়নি বলে জানায় এ দপ্তর। এছাড়াও, এ হলের আসবাবপত্রের জন্য প্রথমে মেসার্স আবু জাহের মৃধা নামে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ

করেছে তাদের দেওয়া আসবাবপত্রের গুনগত মান ভাল না হওয়ায় ও নির্দিষ্ট শর্ত পূরণ না করায় টেন্ডার বাতিল করে দিয়ে বিএফআইডিসির শরণাপন্ন হয় কুবি প্রশাসন।

চলতি বছরের ২৭ এপ্রিল ১ কোটি ১০ লাখ ৮ হাজার ৭৭ টাকা টাকায় বিএফআইডিসিকে কাজ দেয়া হলে ১৫ আগস্ট থেকে আসবাবপত্র ধাপে ধাপে ঢাকার তেজগাঁও থেকে কুবি ক্যাম্পাসে দেয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, আসবাবপত্র পেয়ে হলের আবাসিক শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে শিক্ষার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আতিফা লিয়া বলেন, ফয়জুন্নেসা হলের আসবাবপত্রের তুলনায় এ হলের নতুন আসবাবপত্র মানসম্মত মনে হয়েছে।

কারণ ঐ হলের টেবিল গুলোতে সমস্যা হতো। এগুলো আগের গুলোর চেয়ে মজবুত। সব মিলিয়ে ভালো লাগছে কম সময়ে জিনিস গুলো আমরা পেয়েছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী সোনিয়া আক্তার বলেন, যেই ফার্নিচারগুলো এসেছে সবগুলো ফার্নিচার খুব ভালো মানের মনে হচ্ছে। ফার্নিচার গুলো পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং ফার্নিচার এর মান ঠিক রাখার জন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানাই।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জহুরা মীম বলেন, বেড এবং টেবিল পেয়েছি আমরা। খুবই ভালো লেগেছে টেবিল ও বেড। দুটোর মান যথেষ্ট ভালো মনে হয়েছে। কিন্তু ডাবলিং করার জন্য বেডগুলো ছোট হয়েছে।

ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, হলের বেড, টেবিল এসেছে দেখে ভালো লেগেছে যে, হল উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই আমরা ফার্নিচারগুলো পেয়ে গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ