আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কুবির দত্ত হলের সিঁড়ির নিচ থেকে চুরি হওয়া ২টি ল্যাপটপ উদ্ধার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে দুইটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

ঘটনা পরবর্তী সময়ে হলে থাকা শিক্ষার্থী ও হল কর্তৃপক্ষের তল্লাশিতে সিঁড়ির নিচ থেকে ল্যাপটপ দুইটি খুঁজে পাওয়া যায়। শনিবার (২০ আগস্ট) দুপুরে হলের ৪০৪ নাম্বার কক্ষ থেকে ল্যাপটপ দুটি চুরির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা (ভুক্তভোগী) প্রোগ্রাম শেষে হলে ফিরে চেঁচামেচি শুনতে পায়। পরে জানতে পারি হলের ৪০৪ নম্বর রুম থেকে ল্যাপটপ চুরি হয়েছে।

এ ঘটনায় একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ভুক্তভোগী শিক্ষার্থী মিরাজ হাসান জানান, আমরা বারোটার দিকে ক্যাম্পাসে গিয়ে দেড়টার দিকে রুমে এসে দেখি আমার ও রুমমেট সাদমানের ল্যাপটপ নেই।

পরে সবাই মিলে হলের বিভিন্ন জায়গায় তল্লাশির পর সিঁড়ির নিচ থেকে ল্যাপটপ দুইটা খুঁজে পাই।

হল শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত বলেন, হল প্রশাসনের উদ্যোগ খুবই প্রশংসনীয় ছিল। আমি ঘটনা জানার পরপরই প্রভোস্ট স্যারকে কল করলে স্যার এসে সিসিটিভি ফুটেজ চেক করে ঘটনার তদারকি করেছেন।

আমরা ছাত্র প্রতিনিধি, আবাসিক শিক্ষার্থী যারা ছিলাম তাদের সাথে কথা বলেছেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে নিরাপত্তা কর্মীদের নির্দেশ দিয়েছেন। আমরা হল প্রশাসনের কাজে খুবই সন্তুষ্ট।

এ বিষয়ে হল প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর বলেন, ঘটনাটি শোনার পর পরই আমি হলে উপস্থিত সিকিউরিটিকে হল গেইট বন্ধ করে দিতে বলি এবং নিজে গিয়ে রুমে রুমে তল্লাশির হুমকি দেই।

পরবর্তীতে হলের ছাত্ররা এবং হল কর্মীরা মিলে হলের বিভিন্ন যায়গায় তল্লাশী করে হলের সিঁড়ির নিচের বালতিতে একটি বেগ থেকে ল্যাপটপ দুটি উদ্ধার করি। আমরা হলের সিসিটিভির ফুটেজ নিয়ে পর্যালাচনা করছি, শীঘ্রই অপরাধীকে সনাক্ত করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ