কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিষদের সাধারণ সম্পাদক মো: মহসিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে পুরস্কার ও টি-শার্ট বিতরণ করেন ট্রেজারার প্রফেসর ড.আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি অফিসার এসোসিয়েশনের সভাপতি আবু তাহের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি দিপক চন্দ্র মজুমদার ।
আরো উপস্থিত ছিলেন চতুর্থ শ্রেণী কর্মচারি পরিষদের সভাপতি জনাব মো: সাইফুল ইসলাম ও বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের সভাপতি মো: জসিম উদ্দিন।