আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কুবি’র কর্মচারী সমিতির নির্বাচন আগামী ৩১ জুলাই

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী সমিতির (১৭-২০গ্রেড) নির্বাচন-২০২৩ এর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।

বুধবার (১৯ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার ও চারজন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

তফসিল সূত্রে জানা যায়, আগামী ৩১ জুলাই সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আগামী ২৪ জুলাই মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ জুলাই বাতিলকৃত মনোনয়নপত্র সম্পর্কে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে সংশোধিত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ জুলাই ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি গঠনতন্ত্র অনুযায়ী কার্যকরী পরিষদের ১১ টি পদে ১৩ জন নির্বাচিত হবেন। এর মধ্যে সভাপতি ১ জন, সহ সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সম্পাদক ২ জন, কোষাধ্যক্ষ ১ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ১ জন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক ১ জন, কার্যকরী সদস্য ২ জন।

নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্রের মূল্য ৪০০০ টাকা, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্রের মূল্য ৩৫০০ টাকা। যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মনোনয়নপত্রের মূল্য ৩০০০ টাকা ধার্য করা হয়েছে এবং কার্যকরী সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য ২০০০ টাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ