আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে ‘মায়ের প্রতি খোলাচিঠি লেখনী’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পাঠচক্র 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম আলো বন্ধুসভার কর্তৃক মা দিবস উপলক্ষে আয়োজিত ‘মায়ের প্রতি খোলাচিঠি লেখনী ‘ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

প্রতিযোগিতায় লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক তাবরিজ ১ম ও ২য় হয়েছেন আইন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ গাজী। এছাড়া যৌথ ভাবে ৩য় হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুমন আহমেদ রাহাত ও মুন্নি আক্তার।

এসময় বন্ধুসভা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কাজী এম. আনিছুল ইসলাম এর কাছ থেকে প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার বুঝে নেন।

জানা যায়, গত ২৯ মে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে প্রতিযোগীতাটির আয়োজন করা হয়। পৃথিবীর সকল মায়েদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই বিশ্ব মা দিবসকে ঘিরে এ আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

এছাড়াও পুরস্কার বিতরণীর পূর্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংগঠনটির মাসিক পাঠচক্রও অনুষ্ঠিত হয়। সদ্যপ্রয়াত লেখক সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ বই নিয়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের উপস্থিতিতে সাহিত্য আড্ডা হয় তখন।

এ সময় প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তানজিম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মানছুর আলম অন্তত, প্রচার সম্পাদক তানভীর সালাম অর্ণব দুর্যোগ ও ত্রান সম্পাদক প্রকাশ পাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুদেপা দেবনাথ মিতু এবং কার্যনির্বাহী সদস্য শাহরিয়া আহম্মেদ সজীব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ