আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে বিশ্ব পরিবেশ দিবসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে

কুবি প্রতিনিধি:

অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘পরিবেশ সচেতনতা সপ্তাহ-২০২২’। কর্মসূচীর প্রথম দিন, রোববার (০৫জুন) বিশ্ব পরিবেশ দিবসে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সংগঠনটি।

বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে পরিবেশ বিষয়ক আলোচনা, কুইজ প্রতিযোগিতার পাশাপাশি পুরস্কার হিসাবে পরিবেশ বন্ধু গাছ বিতরণ করা হয়েছে৷

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত, যুগ্ম সম্পাদক মোহন চক্রবর্তী, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল সিফাত, গুলশান পারভীন প্রমুখ।

কর্মসূচি সম্পর্কে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত বলেন, সপ্তাহজুড়ে কর্মসূচির প্রথম দিনেই আমরা স্কুলের শিশুদের নিয়ে ক্যাম্পেইন করেছি৷

কারণ তারাই ভবিষ্যতে সুন্দর পৃথিবী গড়তে ভূমিকা রাখবে৷ ক্যাম্পেইনের পাশাপাশি বৃক্ষরোপণ, মুভি শো, সেমিনারের মতো বিভিন্ন উদ্যোগ রয়েছে আমাদের৷ এর মাধ্যমে মানুষ যদি কিছুটাও সচেতন হয়, তবেই আমাদের উদ্যোগ স্বার্থক হবে।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০১৫ সাল থেকে প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষাসহ পরিবেশ সংরক্ষণে নানামুখী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ