কুবি প্রতিনিধি:
বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটির পর
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক ও ইদ পূনর্মিলনীর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ভিসি বাস ভবনের সামনের এনজয় রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি উম্মে হাবিবা শান্তার সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‘মা দিবস’কে সামনে রেখে মায়ের প্রতি অব্যক্ত কথাগুলো জানানোর মাধ্যমে পৃথিবীর সকল মাকে শ্রদ্ধা নিবেদন করতে প্রথম আলো বন্ধুসভা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে খোলাচিঠি লেখনী প্রতিযোগিতা।
সেরা চিঠিগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কার এবং ডাকযোগে লেখাটি চিঠি আকারে মাকে পাঠানোর ব্যাবস্থা থাকবে
সংগঠনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, ঈদ পরবর্তী আড্ডায় আমাদের বন্ধুসভার অনেক বন্ধু উপস্থিত ছিলো।সবার সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত হয়েছে এবং আমাদের পরবর্তী কার্যক্রম নিয়েও আমরা আলোচনা করেছি।
তিনি আরো বলেন, আমরা মা দিবস উপলক্ষে “খোলা চিঠি” – র আয়োজন করি যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তারা তাদের মাকে নিয়ে অনুভূতি গুলো চিঠির মাধ্যমে প্রকাশ করতে পারবে।
।