আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে চাদঁপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) অধ্যয়নরত চাঁদপুরের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত চাঁদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র ত্রিমোহনা’র উদ্যোগে ক্যালেন্ডার উৎসব ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল) বিজ্ঞান অনুষদের সভা কক্ষে বিভিন্ন বিভাগের চাঁদপুরস্থ শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এ ইফতার মাহফিল ও ক্যালেন্ডার উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক এ এম নূর উদ্দীন হোসাইনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম,

পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউছার আহমেদ পাটওয়ারী, একাউন্টটি এন্ড ইনফরমেশন সিস্টেমস’র সহকারী অধ্যাপক সজীব রহমান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা চাঁদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠনের পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে আরও সহযোগিতা করবেন বলে মত প্রকাশ করবেন৷ এজন্য সকল শিক্ষার্থীকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ