আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে আগামী দুই দিনের সেমিস্টার পরিক্ষা স্থগিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতি বিষয়ে মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মিটিংয়ে বলা হয়েছে, আগামী রবিবার ও সোমবার সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলো পরবর্তীকালে রিশিডিউল করে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ