আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে অর্থনীতি বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে অর্থনীতি সপ্তাহ -২০২৩ এ “নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত ” হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ম তলায় হল রুমে অর্থনীতি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজের সঞ্চালনায় এবং সহকারী অধ্যাপক মোছাঃ আশিকা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এফ এম আব্দুল মঈন বলেন, শিক্ষার্থীরা এগিয়ে গেলে এগিয়ে যাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তোমাদের নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে, দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে দিবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী,
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আমিনুল ইসলাম আকন্দসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ