আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কুবিতে অফিসার্স এসোসিয়েশনের নিবার্চন কমিশন গঠন

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নিবার্চন কমিশন গঠন করা হয়েছে।

গত বুধবার ( ০৫ জুলাই) অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সদস্য বিশিষ্ট নিবার্চন কমিশনের গঠনের অনুমোদন দেওয়া হয়।

এতে প্রধান নিবার্চন কমিশনের দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কার্যালয়ে উপ-পরিচালক মনিরুল আলম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী রেজিস্ট্রার রিজোয়ানা করিম,

উপাচার্য অফিসের সহকারী রেজিস্ট্রার এমদাদুল হক, এসেস্ট শাখার সহকারী রেজিস্ট্রার দিলশাদ পারভীন, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) সবুজ বড়ুয়া

দায়িত্বপ্রাপ্ত প্রধান নিবার্চন কমিশনার মনিরুল আলম বলেন, আমি প্রধান নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছি তা আজকে চিঠির মাধ্যমে জানতে পেরছি,

আমার মূল লক্ষ্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা, আমরা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের আয়োজন করব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ