নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় রাতে মাদক ব্যবসা বন্ধে প্রতিবাদ করায় জিম (১৩) নামের এক কিশোরের হাত-পায়ের রগ কেটে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার (০৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
সোমবার (০৩ আগষ্ট) দিবাগত রাত ৩টা দিকে আশুলিয়ার চারালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কিশোর জিম ঢাকার ধামরাইয়ের মোঃ জালালের ছেলে। সে বাসের হেলপার ছিলো।
অভিযুক্তরা হলো- টিপু, টেক্কা মনির, রাব্বি, সুজন ও বাবু।
ভুক্তভোগী জিমের ভাই লিটন জানান, কিছুদিন আগে জিম ও লিটনসহ আরও কয়েকজন মিলে টিপু, টেক্কা মনির, রাব্বিকে মাদক বিক্রি করতে বাধা দিয়েছিলো। গতকাল রাত ৩ টার দিকে বাস রেখে জিম ও লিটন বাসায় ফেরার পথে রাম দাঁ, চাপাতিসহ দেশিয় অস্ত্র দিয়ে তাদের ধাওয়া করে টিপুবাহিনী। কিন্তু জিম দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেলে তার হাত ও পায়ের রগ কেটে দেয় তারা। সময় স্থানীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
তিনি বলেন, আমি আর জিম বাস রেখে বাসার দিকে যাচ্ছিলাম। হটাৎ আমাদের উপর ঝাঁপিয়ে পরে তারা। আমার গলায় ছুড়ি দিয়ে আঘাত করেছে আমি অল্পের জন্য বেঁচেই গেছি। আর জিম পালাতে গিয়ে পড়ে গেছে তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে৷ জিম আইসিউতে ভর্তি। আমরা থানায় যাচ্ছি বিষয়টি নিয়ে মামলা করতে।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, এমন কোন বিষয় আমার জানা নাই। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।