আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আশুলিয়া থেকে গ্রেফতার 

সাভার প্রতিনিধি:

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মো. আমির হোসেন (৩০)’কে আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৪

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

গ্রেফতারকৃত আসামী হলেন, চাঁদপুর জেলার মতলব থানার তাজুল ইসলামের ছেলে মো. আমির হোসেন।

র‍্যাব জানায়, সাভার র‍্যাব-৪ এবং র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গতকাল রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুর জেলার টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যাকান্ডের মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী।

আটককৃত আসামীর বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ আমির হোসেন (৩০) অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিলো।

র‍্যাব আরও জানান, গত ৫ জুন দুপুর ১টা ৩০ মিনিটে হোসেন (১৪)’এর সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জের ধরে আসামী আমির হোসেন তার বন্ধু নুর আলম ও রিপন এবং তাদের সহযোগীদের নিয়ে ভিকটিম এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। বিগত ০৫ জুন ২০১০ খ্রি. দুপুর ১৩.২০ ঘটিকায় ভিকটিম এর বাড়ির পার্শ্বে চা দোকান হতে ভিকটিমকে তুলে নিয়ে পাগার এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‍্যাব -৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে যৌথ অভিযানে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ