আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার,আটক ২

 

মেহেদী হাসান
বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ডে সান সিটি এলাকায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে আজ সকালে ধর্ষিতার মা বাদী হয়ে দুই জনকে আসামি করে কাশিমপুর থানায় মামলা করেছেন। আসামিরা হলেন সম্রাট হোসেন ওরফে শান্ত ও শাকিল এরা নওগা জেলার সদর থানার বাসিন্দা। এরা কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন। মামলার এজাহার সুত্রে জানা যায়,কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে সান সিটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন ওই কিশোরী। বুধবার সকালে কিশোরীর বাবা মা কর্মস্থলে যান এসময় কিশোরী বাসায় একা ছিলেন। ওই কিশোরী প্রতিবেশী একটি শিশুকে খুঁজতে বের হলে পথিমধ্যে বাধা দিয়ে জোরপূর্বক শাকিল ও শান্ত নামের বখাটে মেয়েটিকে একটি পাশের স্কুলের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় তারা পরে মেয়েটির ডাকচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।সন্ধ্যার পর ওই কিশোরীর বাবা মা কর্মস্থল থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পায়।আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে শাকিল (২০) শান্তর(২০)নামে ধর্ষণ মামলা দায়ের করেন। কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন কিশোরীকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য এইতো ভর্তি করা হয়েছে এবং আসামি আজ দুপুরে নওগা জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন কাশিমপুর থানা পুলিশের একটি চৌকস টিম আর এ টিমে ছিলেন কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়, পুলিশ উপ-পরিদর্শক মাসুদ রানা পুলিশ উপ সহকারী পরিদর্শক মোঃ হাবিব এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ উপ-কমিশনার মোঃ শরিফ (ক্রাইম উত্তর) এবং কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খোদা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ