মেহেদী হাসান
বিশেষ প্রতিনিধি :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার)পিপিএম (বার) এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খাোদা এর নেতৃতে এস/আই দিপাংকর রায় সঙ্গীয় ফোর্স সহ এই পলাতক আাসামি লক্ষণ ঘোষ বয়স (৩৮)কে গত রাত আনুমানিক ১১ তার সময় বারৌই পারা বন থেকে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে এস/আই দীপঙ্কর রায়ের সাথে কথা বলে জানা যায় এই আাসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তার নামে ২ টি জি আর মামলার ওয়ারেন্ট ছিল অনেক চেষ্টার পর তাকে গহিন বন থেকে রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার নামে ৫০ লাখ টাকার জালিয়াতি মামলা ছিল। বুধবার ২৫ তারিখে তাকে আদালতে প্রেরন করা হয়।