মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুর থানাধীন ৪ নং ওয়ার্ডে এক ৭ বছরের শিশু যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। গতকাল ৩০/১২/২০২০ ইং ১২ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে জানা যায় শফিকুল ইসলাম ওরফে আবুবকর সিদ্দিক (৪২) পীরগাছা জেলা রংপুর ভুক্তভোগী শিশুকে একা পেয়ে চিপস এর লোভ দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তকারী পালিয়ে যায়।পরে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ করলে কাশিমপুর থানা পুলিশ আসামি কে গ্রেফতার করে আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করে যার মামলা নং ১৪।