আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি :

গাজীপুর সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের এর সভাপতি আলহাজ্ব এম এ হালিম ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ সহ ২৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৫ই এপ্রিল কে এ সি ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি অভিযোগকে কেন্দ্র করে দশটি ধারায় মামলা করে কেএসি প্রতিষ্ঠান।

এরই ধারাবাহিকতায় আজ ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগের পক্ষ হতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি বক্তব্যে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি
এডভোকেট আলহাজ্ব আজমত উল্লাহ খান বলেন, আমার দলের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা যাবে না। অচিরেই এ মামলা প্রত্যাহার করতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে গাজীপুর মহানগরের নগর পিতা এডভোকেট আলহাজ্ব জাহাঙ্গীর আলম জানায়, আমার ৫৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদের সকল খোঁজখবর আমি সর্বদা রাখি। আমার জানামতে ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোন্তাজ উদ্দিন মন্ডল কোন প্রকার সন্ত্রাসী বা চাঁদাবাজি করেনি শিক্ষিত ও ভদ্রলোক, তাই অচিরেই এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।

উক্ত প্রতিবাদ সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি করেন রেজাউল করিম মন্ডল এর সভাপতিত্বে
আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ