আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে মাহেন্দ্রের বেপরোয়া গতিতে ঝড়ে গেল শিশুর প্রাণ

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

বুধবার সকাল ১১ টায় কাশিমপুর ৪নং ওয়ার্ডের ইব্রাহিম মার্কেটে ভয়াবহ এ দূর্ঘটনা ঘটে। এতে ইব্রাহিম মার্কেটের মালিক ইব্রাহিম মুন্সির নাতি পথচারী রাফিন(৪) নিহত হয়। এবং ও-ই মাহেন্দ্রের আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।

শিশুকে বাচাঁতে দ্রুত ব্রেক করলে মাহেন্দ্র গাড়ীটি উল্টে পড়ে যায়। এতে একযাত্রী চাকার নিচে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়। আহত ২জনকে আশংকাজনক অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করে মাহেন্দ্র ও চালককে আটক করেন।
নিহত শিশুটি মশিউর ও রনি বেগমের ছেলে। মাহেন্দ্র গাড়ীটি ৪জন যাত্রী নিয়ে কাশিমপুর বাস স্টেশন থেকে ইব্রাহিম মার্কেট হয়ে শ্রীপুর যাচ্ছিল।

এলাকাবাসী জানান, এই মাহেন্দ্র গাড়ী বেপরোয়া ভাবে চলে এবং আমরা পথচারীরা সবসময় আতঙ্কে থাকি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ