মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম – সেবা এর নির্দেশনায় কাশিমপুর থানা চত্বরে পালিত হল “ওপেন হাউস ডে” আজ বিকালে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা এর সভাপতিত্বে এই অনুষ্ঠান পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রফেসর আশরাফুল আলম আসকর।অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের জনগণ তাদের সমস্যার কথা তুলে ধরেন জনগণ মাদক নির্মূলে প্রশ্ন রাখলে কাশেমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন আপনারা সঠিক তথ্য দিলে আমরা মাদকের সাথে যেই সম্পৃক্ততা থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় আনব। তিনি আরও বলেন প্রতিটি ওয়ার্ডে একটি করে অভিযোগ বক্স স্থাপন করা হবে যাতে করে সাধারন জনগন তাদের অভিযোগগুলো নির্দ্বিধায় জমা দিতে পারে এবং আমরা তাহা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারব। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ- পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়, উপ-পুলিশ পরিদর্শক সাইফুর রহমান সহ আরও অনেকে।