মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে মামুন নগর জহিরুল ইসলামের কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবে খাোদার নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোশারফ এবং উপ-পুলিশ পরিদর্শক মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রবিবার বিকালের দিকে মোঃ সোহেল রানা(২৫) পিতাঃ বাবুল হোসেন সাং পাড়াইল থানাঃপাচবিবি জেলাঃজয়পুরহাট কে দেড় কেজি গাজাসহ আটক করেন আজ সকালে। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণি ১৯(ক) ৪১ ধারায় মোতাবেক মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন মামলা নং ১১ এবং আরেক মাদক ব্যবসাী কে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।