আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে গৃহবধূ গণ ধর্ষণের শিকার, আটক ১

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুর পোশাক শ্রমিক তিন সন্তানের জননীধর্ষণ হয়েছেন এমন অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ডিসেম্বর) সকালে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক মানিক মাতব্বর ও সহযোগী আনোয়ার হোসেন আনু সহ ইদ্রিস কে আসামি করে কাশিমপুর মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত ধর্ষণের সহযোগী ইদ্রিসকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত ধর্ষক মানিক মাতব্বর (২০) কাশিমপুর থানার শৈলডুবী গ্রামের নুর হোসেনের ছেলে।

কাশিমপুর থানার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, ধর্ষিতা শনিবার রাত ৮ টার দিকে তার কর্মস্থল শৈলডুবী সুপ্রীম স্ট্রীট গার্মেন্টস্ কোম্পানিতে কাজের শেষে বাড়িতে ফেরার পথে কাশিমপুরে ৫ নং ওয়ার্ডের জনতা হাউজিং – সুলতান মার্কেট রোডে চলার পথে এ ঘটনা ঘটায়।
আমরা সহযোগী একজনকে গ্রফতার করেছি। মূল ধর্ষক মানিক মাতব্বর (২০) ও অন্য সহযোগী আনোয়ার হোসেন আনু কে গ্রেফতারে জোড় অভিযান চলছে।

ধর্ষিতা নারীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ