আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে ইয়াবাসহ আটক ১

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি :

চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, এই স্লোগানকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কাশিমপুর থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার নির্দেশনায়, বেশকিছু মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন কাশিমপুর থানা পুলিশ। এবং বেশ সাফল্য অর্জন করেছে মাদকের অভিযানে। গতকাল শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে ওসি মাহবুবে খোদা নির্দেশনায়, উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায় সঙ্গীয় ফোর্সসহ, কাশিমপুর থানাধীন নামা বাজার শ্মশান খোলা এলাকায় অভিযান চালিয়ে আলিমুল এহসান বাবু(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। এবং নিয়মিত মামলা রুজু করে, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়। এ ব্যাপারে ওসি মাহবুবে খোদা বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে এবং কাশিমপুরকে মাদকমুক্ত করতে কাশিমপুর থানা বদ্ধপরিকর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ