আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদন্ড

মেহেদী হাসান, কাশিমপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের কাশিমপুরে সুলতান মার্কেট নামক এলাকায় রোজ বৃহস্পতিবার একটি খাবারের হোটেল এবং ৮০০ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি খাবার হোটেল ও বসতবাড়ী মালিকদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে , কাশিমপুর সুলতান মার্কেট এলাকায় বিভিন্ন বসতবাড়ী ও বিভিন্ন খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এবংএলাকার প্রভাবশালীর ছত্রছায়ায় একটি কুচক্রী মহল অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ।

এসব বসতবাড়ি ও হোটেলে ২ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে সারা দিন গ্যাসের চুলা জ্বলে। এতে গ্যাস সংকটে পড়েছে এলাকার বৈধ গ্রাহকরা।

বৃহস্পতিবার সারা দিনব্যাপী ঐ এলাকায় বিভিন্ন বসতবাড়ীতে ও খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোসাঃ মনীষা আহাম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্টিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনের ব্যবস্থাপক মোঃ মোস্তফা মাহবুব সহ তিতাসের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ