আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ কালিয়াকৈর বাজার রোড প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে বাস টার্মিনাল চত্বরে এসে মিলিত হয়।

পঞ্চগড়ে বিএনপি জামায়াতের প্রত্যেক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ শান্তি সমাবেশ পালিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরো মিয়া,

সিনিয়র সহ সভাপতি জসিম আহমেদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শাওন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক মামুন হোসেন রাজু, আশিক হোসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ