আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি বিশ্বাসপাড়া এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে প্রায় শতাধিক ঘর-বাড়ি।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টি হওয়ায় পানিতে এই অবস্থার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড হরিণহাটি এলাকায় বৃষ্টির পানি আটকে পরায় প্রায় শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থায় ময়লা আটকে থাকায় পানির প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যার করণে এলাকা প্লাবিত হয় বলে জানান এলাকাবাসীরা। ঘরের ভিতরে ৩-৪ ফিট পানি ওঠায় নষ্ট হয়ে গেছে অনেক মানুষের মূল্যবান জিনিসপত্র সহ বিভিন্ন মালামাল। হরিণহাটি এলাকার ভুক্তভোগী আরিফ হোসেন, শামসুল হক, আলমগীর হোসেনসহ অন্যান্যরা জানান ঘরের ভিতরে পানি ওঠায় আমরা খুবই ভোগান্তিতে আছি।

এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, কিছু এলাকা নিচু থাকায় বৃষ্টির পানি জমে গেছে। আমাদের লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকেই কাজ করছেন অতি তাড়াতাড়ি পানি চলে যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ