আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে পুলিশের ত্রাণ সামগ্রী পেল পরিবহন শ্রমিকরা

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার আয়োজনে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে তিন শতাধিক কর্মহীন অসহায় পরিবহন শ্রমিকদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার এডিশনাল এসপি গোলাম রাব্বানী, ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার, ওসি (অপারেশন) পারভেজ আহমেদ, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীম আল রাজী রাজীবসহ আরও অনেকেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ