মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত গাজীপুর জেলা প্রশাসক আবুল ফতে মোহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, পৌর মেয়র মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,
সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, উপজেলার প্রতিটি ইউনিয়নের সদস্য ও চেয়ারম্যান, উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।
মতবিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক হুইল চেয়ার, সেলাই মেশিন,ঋনের চেক বিতরণ করেন। পরে উপজেলা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।