মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামনাবহ এলাকায় নদী ও কৃষি জমি থেকে মাটি চুরির মহোৎসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজনের দাবি, প্রশাসনের নীরব ভূমিকায় মাটি চুরি হচ্ছে দেদারসে।
একাধিক সূত্রে জানা যায়, ওই এলাকার মাটি ব্যবসায়ী সোহেল দীর্ঘদিন যাবৎ নদী ও কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে। নদীর পার কাটায় গতিপথ পরিবর্তন হচ্ছে, কৃষি জমির উর্বর মাটি যাচ্ছে ভাটায়। একসাথে এলাকার জনচলাচলের একমাত্র সড়ক টিরও বেহাল দশা। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন বাধা প্রদান করলে তাদেরকে পুলিশের ভয় দেখায় সোহেল। গত বুধবার রাতে পুলিশ গিয়ে স্থানীয় কিছু লোকজনকে ওই অবৈধ মাটির কাজে বাঁধা দিতে নিষেধ করে। এসব নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।