আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকা থেকে বুধবার বিকেলে সন্ধ্যা রানী শীল (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত সন্ধ্যা রানী শীল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাগজান এলাকার রাম প্রসাদ চন্দ্র শীলের স্ত্রী। তিনি উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় ভাড়া থাকতেন। স্বামী রাম প্রসাদ একটি সেলুনে কাজ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার সফিপুর এলাকায় হাজী লিটনের বাসায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে স্বামী রাম প্রসাদ চন্দ্র শীল সফিপুরে নর সুন্দরের দোকানে কাজ করেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। বুধবার দুপুরের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্ধ্যা রানী শীল ঘরের ফ্যানের সাথে গলায় নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করে। বিকেলের দিকে স্বামীসহ প্রতিবেশীরা খবর পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ওই এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ না থাকায় এবং আবেদন করায় মরদেহ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ