আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অবৈধভাবে ফলের গাছ কর্তন

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিটে রমজান মুন্সী নামে এক ব্যক্তির নামে সরকারি বনের একটি প্লট রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত শনিবার সরকারি টেন্ডারের মাধ্যমে ওই প্লট বিক্রি ও কর্তন হয়। পরে বিট কর্মকর্তার নির্দেশনা ছাড়াই আজ (মঙ্গলবার) সাধারণ জনগণ কর্তৃক রোপিত কাঁঠাল গাছ কর্তন করা শুরু করে। এসময় রমজান মুন্সীর নির্দেশে তারা ১৬টি কাঁঠাল গাছ কেটে ফেলে।
স্থানীয় লোকজন বিষয়টি চন্দ্রা বিট কর্মকর্তার নির্দেশে ওই কাঠাল গাছ গুলো কাটতে বাঁধা দেয়।
এ ব্যপারে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা বলেন, প্লটের গাছ কাটার পর রমজান মুন্সী সাধারণ মানুষের রোপন করা ফলজাত কাঁঠাল গাছ কেটে নিচ্ছে। বিট কর্মকর্তার নির্দেশে বাঁধা দেওয়া হয়েছে।
এব্যপারে রমজান মুন্সী বলেন, আমি বিট কর্মকর্তার নির্দেশ ছাড়া গাছ কেটেছি, এটা আমার অন্যায় হয়েছে।
এ ব্যপারে বিট কর্মকর্তা শরিফুর রহমান চৌধুরী বলেন, গাছ কর্তন থামানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ