আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,

উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, সূত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোলায়মান মিন্টু, শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান আজিবুর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ