আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ঘাতক স্বামী।
আজ ভোর রাতে উপজেলার গোবিন্দপুর (সুধিনচালা) এলাকায় বাবুল হোসেনের বাড়ীতে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে ।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকেই পুলিশ ঘাতক
স্বামী বাবুল হোসেন(৪৫)কে আটক করেছে ।

নিহত আখী আক্তার (৩৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর (সুধির চালা) এলাকার মোঃ আফাজ উদ্দিনের মেয়ে। আটককৃত বাবুল হোসেন (৪৫) একই এলাকার মৃত মোগর আলীর ছেলে। নিহতের

পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়, মাঝে মধ্যেই তাদের ঝগড়াঝাটি লেগেই থাকতো। আজ ভোর রাতে স্বামী-স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। রাতে টাকা-পয়সা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হলে ঘরের দরজা আটকিয়ে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে স্বামী বাবুল।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে বাবুল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে ও লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামীকে আটক ও লাশটি উদ্ধার করা হয়। তদন্তের পর
হত্যার রহস্য উদঘাটন করা হবে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ