আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন।

এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম খান,

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলার শাখার (এন এ টিপি) গ্রুপের সভাপতি মতিয়ার হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ