আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত- ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর টু-মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি বন্নী এলাকার অনিল সরকারের স্ত্রী রেনু রানী সরকার (৫৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রেনু রানী সরকার গাজীপুরের মাওনা এলাকায় তার ছেলের বাসা থেকে তার নিজ বাড়ি দেলদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন সিএনজি যোগে। কালিয়াকৈর টু মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় সিএনজিটি পৌঁছালে কালিয়াকৈর থেকে ধেয়ে আসা দ্রুতগামী একটি মাছবাহী ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ন- (২০-৩৫৩৬) এবং সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা যাত্রী রেনু রানী সরকার ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ জানায় ঘাতক ট্রাক ড্রাইভার এবং হেলপার দুর্ঘটনা ঘটার পরে গাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ