মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পরিবহনের লাইনম্যান নিহত হয়েছে।শুক্রবার (২৮মে) বিকেলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, চাঁদপুর সদর উপজেলার চাঁনপুর গ্রামের শাহজাহানের ছেলে ফরহাদ (৪৫)। সে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী বাঘিয়া মোল্লাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিকেলে পরিবহনের লাইনম্যান ফরহাদ রাস্তায় তার কাজ করতেছিলো। এমন সময় বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী একটি বাস যার নাম্বার ঢাকা মেট্রো- ব (১৫-০৪৮৪) ফরহাদ কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, ঘাতক বাস এবং গাড়িতে থাকা চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। তবে এডিএমের অনুমতিক্রমে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।