আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। বুধবার (২৬মে) ভোরে কালিয়াকৈর উপজেলার খাড়াজোরা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, সুনামগঞ্জ জেলার ধর্মকশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত নুরুল হকের ছেলে আজিজুল হক (৪৮)। তিনি কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ইবনে ফয়সালের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর বেলা বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে কালিয়াকৈর থানাধীন খাড়াজোরা ফ্লাইওভার ব্রিজ এর পূর্ব পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

সালনা হাইওয়ে থানার (ওসি) মীর গোলাম ফারুক জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ