আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার সাওয়ালী মহেড়া এলাকার আলাউদ্দিনের ছেলে শফিকুল (৩৬) অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল ও লেগুনার সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ