আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে প্রান্তিক মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা হলরুমে মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সভা শেষে তাদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় মইনুল হোসেন মঈন, সোহেল রানা ও মোশারফ হোসেন নামে তিন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহসহ বিভিন্ন কর্মকর্তারা। পরে ১২ জন মৎস্য চাষিদের মাঝে মাছের খাবার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ