মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে রবিবার (১ আগস্ট) দুপুরে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার বিপিএম এস এম শফিউল্লাহ, আরও বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সড়ক ও শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর শাখার সভাপতি রঞ্জু খান, কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষারসহ বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও প্রমুখ। এ সময় প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।