আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ২

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় গতকাল রাতে মোনায়েম লিমিটেডের বেইচ ক্যাম্পে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার সূত্রাপুর এলাকায় মোনায়েম লিমিটেডের বেইচ ক্যাম্পে একদল ডাকাত পাহাড়াদারকে মারপিট করে হাত-পা বেঁধে গাড়ির ব্যাটারি, বিভিন্ন মোটর, মূল্যবান কেবলসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল রাতে মোনায়েম লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ