আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে জাম গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে জাম গাছ থেকে পড়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত কিশোর হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামের মো.আজিবর হোসেনের ছেলে সাইম (১১)।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়ির পাশে একটি জাম গাছে জাম পাড়তে ওঠেন সাইম। গাছে উঠার পর হঠাৎ করে গাছ থেকে পড়ে মর্মান্তিক আহত হয়। আহত অবস্থায় প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় সাইমকে। পরে অবস্থা অবনিত হওয়ায় চিকিৎসক টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনি হসপিটালে রেফারড করে। কুমুদিনি হসপিটালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক কিশোর সাইমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সাইমের পরিবারে শোকের ছায়া পড়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে জানাজার নামাজ শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন ওই পরিবারের আলাল উদ্দিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ