আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খরিপ- ১/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে ৩০০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এসময় ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এম ও পি সার, ১০ কেজি ডি এ পি সার প্রতি এক বিঘা জমির জন্য বিনামূল্যে বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ