মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও উন্নয়ন সমাবেশে হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ব্রজ গোপাল সাহা। শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্যর প্রার্থীতা ঘোষণা করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল বলেন, অতীতের অন্য সব সরকারের তুলনায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সকল শ্রেণীর মানুষ শান্তিতে আছেন। কালিয়াকৈরের মত জায়গায় ৫টি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, নির্মাণ করা হয়েছে ফোর লেন সড়ক। কালিয়াকৈরে নির্মাণ করা হয়েছে বিশাল হাইটেক পার্ক। এতেই বুঝা যায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশের সাধারণ মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।