মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এ সময় টার্মিনাল চত্বরে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
পরে বিক্ষোভ মিছিলটি টার্মিনাল থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে টার্মিনালে এসে মিলিত হয়। পরে প্রতিবাদ সভা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ব্রজ গোপাল সাহা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।