মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার আওতাধীন কালারমারছড়া ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ।
২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪ টার সময় ইউনিয়নের আফজলিয়া পাড়া নতুন সিএনজি স্টেশন চত্বরে ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফোরকান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান । সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ক ম আলমগীর ।
সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহেশখালী উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা কামাল , কালারমারছড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আবছার , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এড. আজিজুল করিম জয় , যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম মনি , যুগ্ন আহবায়ক রফিক উদ্দিন মানিক ।
সম্মেলন ও কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , কালারমারছড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সেলিম মাহমুদ জীবন , বিশেষ অতিথি জেলা যুবদলের সদস্য আমান উল্লাহ আমান ,
উপজেলা যুবদলে সদস্য ফরিদুল আলম , উপজেলা যুবদলের সদস্য বদরুল আলম ছাদেক , উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সাহাব উদ্দিন , ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক আকতার কামাল ,
ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক শামশুল আলম পিংকি , ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল হোছাইন ছিদ্দিকী , যুগ্ন আহবায়ক আবু আহমদ চৌধুরী , যুগ্ন আহবায়ক ইব্রাহীম বাবুল , যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী , যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম ,
যুগ্ন আহবায়ক নাজমুল হাসান ফরহাদ , ইউনিয়ন যুবদলের সদস্য এহছানুল করিম , সদস্য শাহাদত নুর , সাংগঠনিক ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফোরকান ভুট্টো মাঝি , সাধারণ সম্পাদক ডাঃ নাছির উদ্দিন , সাংগঠনিক ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন ,
কালারমারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম , কালারমারছড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ওসমান গনি , সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম ছোটন , সাংগঠনিক ১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন , যুবদল নেতা জসিম উদ্দিন , ছাত্রদল নেতা শাহেদুল ইসলাম ,
তারেক বিন জিয়াদ , ইউনিয়ন যুবদলের সদস্য দিল মোহাম্মদ , উপস্থিত ছিলেন যুবদল নেতা বোরহান উদ্দিন , ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের জুনু , ২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আয়ুব হোছাইন সহ স্থানীয় বিএনপি , যুবদল , ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন । সম্মেলনে সঞ্চালনা করেন ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি করিম উল্লাহ ও ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম হিরু ।
সম্মেলনে প্রধান অতিথি আতাউল্লাহ বোখারী বলেন , জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী দুঃশাসন আর নির্যাতনে পুড়ে কয়লা হয়ে গেছে।
কয়লায় হাত দিতে আসবেন না, পুড়ে ছাই হয়ে যাবেন বলে আওয়ামী লীগকে হুশিয়ারি করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী। এসময় অন্যান্য বক্তারা বলেন, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, বিএনপির সকল নেতাকর্মীসহ দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে ।
বিএনপি গনমানুষের দল , বিএনপি কে এদেশের জনগন ভালবাসে তাই জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করে দেশ পরিচালনা করার সুযোগ করে দেয় ।
বিএনপি কখনো দেশের গণতন্ত্র হরণ করেনা । যারা গণতন্ত্রকে হত্যা করে জনগন তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে । এজন্য দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আওয়ামীলীগের নেত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন নেতারা ।